ঈশ্বরদী পৌর বিএনপির ৪ নেতাকে শোকজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২১:০৮
পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর ধানের শীষ প্রতিকের বিপক্ষে প্রচারণার অভিযোগে বৃহস্পতিবার ঈশ্বরদী পৌর বিএনপির চার নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। এরা হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সহ-সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও ছাত্র বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস সুমন।
 
সন্ধ্যা সাতটার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দফতর সম্পাদক জহুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি ওই চার নেতার কাছে পাঠানো হয়।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ৪৮ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যুক্তি খণ্ডন করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।