মো: নুরুল হক
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ
প্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? ধারাবাহিক প্রচেষ্টা যে কোনো বিষয়ে সাফল্য এনে দিতে পারে। আজ আমরা জেএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি। নিয়মিত অনুশীলন করলে আশা করি পরীক্ষায় ভালো করবে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
১. ‘প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উত্পাদনশীলতা বাড়ে’- উক্তিটি ব্যাখ্যা কর।
২. ‘ঘরে বসে আয় করার সুযোগ’- ব্যাখ্যা কর।
৩. যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লিখ।
৪. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখ।
৫. সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লিখ।
৬. চিকিত্সা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির গুরুত্ব লিখ।
৭. গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির গুরুত্ব লিখ।
৮. “তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী দক্ষ হয়ে ওঠে”-উক্তিটি ব্যাখ্যা কর।
৯. বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্ম সৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লিখ ।
১০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? পাঁচটি আইসিটি যন্ত্রের বর্ণনা দাও?
১১. ‘আইসিটির কল্যাণে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে”-উক্তিটি আলোচনা কর।
১২. ‘ই কমার্স আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজতর করছে’-উক্তিটি আলোচনা কর।
কম্পিউটার নেটওয়ার্কঃ
১. টপোলজি কি? চিত্রসহ বাস টপোলজি বর্ণনা কর।
২. টপোলজি কি? চিত্রসহ রিং টপোলজি বর্ণনা কর।
৩. টপোলজি কি? চিত্রসহ ট্রি টপোলজি বর্ণনা কর।
৪. টপোলজি কি? চিত্রসহ মেশ টপোলজি বর্ণনা কর।
৫. রাউটার কি? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লিখ।
৬. যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিকাল ফাইবারের ভুমিকা ব্যাখ্যা কর।
৭. নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম ও ল্যানকার্ডের কার্যকারিতা সংক্ষেপে লিখ।
৭. প্রটোকল কী? নেটওয়ার্ক ব্যবহারে মিডিয়া ও সার্ভার এর প্রয়োজনীয়তা লিখ।
৯. নেটওয়ার্ক সচল রাখা প্রয়োজন কেন?
হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।
১০. মডেম কি? ডেটা চলাচলে মডেমের গুরুত্ব লিখ।
১১. ল্যানকার্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
১২. সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, রিসোর্স এবং প্রটোকল কাকে বলে।
১৩. স্যাটেলাইট কী? স্যাটেলাইট এর পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
১৪. অপটিকাল ফাইবার কী? অপটিকাল ফাইবারের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার:
১. ম্যালওয়ার কী? ম্যালওয়ার এর প্রকারভেদ আলোচনা কর।
২. ম্যালওয়ার কিভাবে কাজ করে?
৩. কম্পিউটার ভাইরাস কী? কাজের ধরণের ভিত্তিতে ভাইরাসকে কতভাগে ভাগ করা যায়? সংক্ষেপে বিবরণ দাও?
৪. ম্যালওয়ার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় লিখ।
৫. কম্পিউটার ভাইরাস কী? এর বৈশিষ্ট্য লিখ।
৬. দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার লিখ।
৭. কম্পিউটার ভাইরাস কী? ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণগুলো লিখ।
৮. সফটওয়ার কি? ক্ষতিকারক সফটওয়ার কিভাবে কম্পিউটারের ক্ষতি করে?
৯. নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থায় পাস ওয়ার্ডের গোপনীয়তা রক্ষার উপায় লিখ।
১০.সাইবার অপরাধ কি? কিভাবে সাইবার অপরাধে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয় ুসংক্ষেপে লিখ।
