রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম জুয়েল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবখালিতে হানিফ ফ্লাইওভারের ঢালে এই ঘটনা ঘটে।
পরে এক ব্যক্তি তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত বলে ঘোষণা দেন।
নিহত জুয়েল ঝিনাইদহের মহেশপুরের আব্দুল আজিজের ছেলে। তিনি মিরপুরের আহমেদ বাগের বড় বাগে পরিবারসহ বাস করতো।
আহতরা হলেন, কামাল (২৮) ও সোহেল রানা (২৬)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রনজিত সাহা বলেন, 'নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।'
