কিশোরগঞ্জ পৌর এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. সুবল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার হয়বতনগরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সুবল পৌর এলাকার হয়বতনগরে বেডমিন্টন খেলতে যায়। খেলা শেষে বাসায় ফেরার সময় হয়বতনগর চৌরাস্তায় ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীরা সুবলকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
