প্রতিদ্বন্দ্বীর মাকে হত্যার অভিযোগ, কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ৩

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৪
গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থীর মা নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
 
জন্মেজয় গ্রামের ঈদগাহ মাঠে গফরগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান ও তার সমর্থকদের হামলায় অপর কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের মা রাবেয়া খাতুন (৬০) নিহত  হন।
 
গত ১৬ ডিসেম্বরের এই ঘটনায় আজিজুল ইসলাম মামলা করেন। পরে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান, তার ২ সহযোগী সোহাগ ও ইকবালকে গ্রেফতার করে পুলিশ।
 
গফরগাঁও থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গফরগাঁও  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল ইসলাম বুধবার রাতে নিজ বাড়িতে নির্বাচনী আলোচনা সভা করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে অপর কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান ও তার সমর্থকরা ওই সভায় সশস্ত্র হামলা চালায়। এতে আজিজুল হক, তার স্ত্রী, দুই ভাই ও মা আহত হন।