রাজশাহীতে বয়লার বিস্ফোরণে মিলশ্রমিক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৫

 

রাজশাহীর পবা উপজেলার নওহাটার টিকটিকি পাড়ায় বয়লার বিস্ফোরণে মুকুল হোসেন (৪০) নামে এক মিলশ্রমিক নিহত হয়েছেন।

 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি দর্শনপাড়া ইউনিয়নের বাকশোইল গ্রামের নইমুদ্দিন হোসেনের ছেলে। এ ঘটনায় ওই রাইসমিল মালিক রবিউল ইসলামের ছেলে আবু বক্কর (৩০) গুরুতর আহত হয়েছেন। তার শরীর ঝলসে গেছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধান সিদ্ধ করার আগে বয়লার পরিষ্কার করার কাজ চলছিল। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়। এতে মুকুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঝলসে যান রাইস মিল মালিকের ছেলে আবু বক্কর। পরে দ্রুত উদ্ধার করে তাকে রামেক  হাসপাতালে ভর্তি করা হয়।

 

রাজশাহীর পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।