চট্টগ্রামে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৮

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দমকলকর্মী বলে জানা গেছে।

 

জানা গেছে, সিরাজুল ইসলাম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক সিরাজুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।