ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৭:১৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে শুক্রবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল কুদ্দুস হাতিবান্দা পাগলারপাড় গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
 
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, কিছুদিন আগে ইব্রাহীম নামে এক ব্যক্তিকে আধিপত্য বিস্তারের জেরে আব্দুল কুদ্দুস গংরা পিটিয়ে পা ভেঙ্গে দেয়। শুক্রবার দুপুরে ইব্রাহীমের বড় ভাই মো. রফিকুল ইসলামকে তিনানী বাজারে আব্দুল কুদ্দুস মারপিট করে। খবর পেয়ে রফিকুলের লোকজন এসে আব্দুল কুদ্দুসকে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কুদ্দুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ খবরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
গ্রামবাসীরা জানায়, হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রুপ ও একই গ্রামের আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা-মোকাদ্দমা চলে আসছিল।
 
ঝিনাইগাতী থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।