ঝিনাইদহ শহরের ছবিঘর পাড়া এলাকায় তিন তলার ছাদ থেকে পড়ে শাবনুর (১৫ ) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকালে বাসার ছাদে মালিকের মেয়ের সঙ্গে ব্যাডমিনটন খিলছিল শাবনুর। হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস জানান, শহরের ছবিঘর পাড়ায় চিকিৎসক নাসির উদ্দিনের বাসায় কিশোরীর মা রহিমা বেগম বুয়ার কাজ করেন। শাবনুর তার মায়ের সঙ্গে থাকতেন।
