জামালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ২১:৫৪
 
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
নিহত হানিফ উদ্দিন ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের ইফাদ মণ্ডলের ছেলে। এ সময় তার চাচাতো মারাত্বক আহত হন।
 
প্রত্যাক্ষদর্শী ও সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে ডুয়াইল ইউনিয়নের রাজারহাটখোলা এলাকার রানার চা দোকানে বসে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিন মণ্ডল (৪৫) তার চাচাতো ভাই মোজাফফর মণ্ডল চা পান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল ৬ জন যুবক হানিফ উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি হানিফ উদ্দিনের মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোজাফফর মণ্ডল গুলিবিদ্ধ হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।