ফেনী জেলা কারাগারে শৃংখলা ভঙ্গের অভিযোগে ১৫ বন্দীকে গাজীপুর কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারাগারের নিরাপত্তায় নিয়োজিত একজন কারারক্ষীকে লাঞ্চিতসহ নানা ধরনের শৃংখলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে এসব কারাবন্দীকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
জেলা কারাগার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কিছু সংখ্যক হাজতি কারাগারে নানা কায়দায় বিশৃংখলা করে আসছিলেন। তারা অনেকটাই বেপরোয়া মনমেজাজের ছিলেন। কর্তৃপক্ষের আদেশ-নিষেধ-নির্দেশ তোয়াক্কা করত না। বৃহস্পতিবার সকালে হাজতিদের দুপক্ষ সংঘর্ষ জড়ায়।
জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম ও জেলার শংকর কুমার মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
