বাহুবলের ৬ গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ২২:০১
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ছয়টি গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে করে এসব ইউনিয়নের পাঁচ শ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।
 
বৃহস্পতিবার এ প্রকল্পের উদ্বোধন করেন অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। উপজেলার হোসেনপুর, লালপুর, নিধনপুর, আলাপুর, গোয়ালবাধা, দরছপুর গ্রামে এক কোটি টাকা ব্যয়ে আট কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হচ্ছে।
 
উদ্বোধন উপলক্ষে স্থানীয় লালপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবোধ চন্দ্র দাশের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার মো. ছোলায়মান মিয়া, ডিএসএম রায়হানুল ইসলাম প্রমুখ।