টঙ্গীতে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১০:০৬
গাজীপুরের টঙ্গী দত্তপাড়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে দত্তপাড়া এলাকার মো. শামীম মিয়ার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামের এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
 
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. সেলিম মিয়া জানান, দত্তপাড়া এলাকার আলম মার্কেটের মো. শামিম মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন গুদামে থাকা ঝুট ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।