চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১০:৫৯
চট্টগ্রামের মেহেদীবাগে স্বামীর সঙ্গে ঝগড়া করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী মনোয়ারা খাতুন লিজা (২৫)। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। লিজার স্বামী নাজির আহমেদের ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে।  তাদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 
 
চকবাজার থানার এসআই আনিসুর রহমান বলেন, 'মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের সামনে সিপিটিএল ভবনের দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন লিজা। তাদের বাসায় লিজার মা দু’তিন বছর ধরে থাকেন। কয়েকদিন আগে লিজার বড় বোনও তাদের বাসায় বেড়াতে আসেন।  মা-বোনের সামনেই রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় লিজার। ঝগড়ার পর নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি।' 
 
পরিবারের লোকজন কক্ষের দরজা ভেঙে লিজার দেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওই এসআই।