মেহেরপুরে গ্রেফতার ১৯

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১১:০৫
মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত  ১৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, শুক্রবার দিবাগত সারারাত ও শনিবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলায় ১৯জনকে গ্রেফতার করেছে।  
 
গ্রেফতারকৃতরা জিআর মামলার ৬জন, নিয়োমিত মামরায় ২জন, ও ভ্রাম্যমাণ আদালতে ১১জনকে দেখানো হয়েছে। এই নিয়ে জেলায় ১৯জনকে গ্রেফতার করা হলো।