সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও নিয়মিত মামলার ১৮ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় পাঁচজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে একজন ও দেবহাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
