ঈশ্বরদী হানাদার মুক্ত দিবস আজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১২:০৫
পাবনার ঈশ্বরদী উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ঈশ্বরদী উপজেলা। 
 
১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয় উল্লাসে মেতে উঠেছে তখনও ঈশ্বরদী শহরে চলে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ। ১৪ ডিসেম্বর ভারতীয় যুদ্ধবিমান ঈশ্বরদীর পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান বিধ্বস্ত করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পাকসেনারা ঈশ্বরদী শহরের দিকে আসতে থাকে। এ সময় পাকশী-ঈশ্বরদী রেললাইনের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে পাকসেনাদের প্রতিহত করে। মুক্তিযোদ্ধারের প্রতিরোধের মুখে ১৯ ডিসেম্বর পাকসেনারা ঈশ্বরদীতে অবস্থত বাংলাদেশ ইক্ষু গবেষনা ইনস্টিটিউটের ভেতর আত্ম সমপর্ণ করে। 
 
উত্তাল একাত্তরের এপ্রিল মাস থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরদীতে সম্মুখ যুদ্ধে ২৭ জন মুক্তিযোদ্ধা নিহত হন। এখন পর্যন্ত ঈশ্বরদীতে ১০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই সব শহীদদের স্মরণে ঈশ্বরদীতে দুইটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।