বগুড়ার কাহালুতে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান কাহালু পৌর মেয়র ও আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজের নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে কয়েক হাজার মহিলা কর্মী।
এ মহিলা কর্মীরা এখন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত নৌকা মার্কা প্রতীক হাতে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মেয়রের পক্ষে প্রচারনা চালাচ্ছেন। প্রতিদিন সকাল ৮ টার মধ্যে মহিলা কর্মীরা কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। এরপর সেখানে চলে দিক নির্দেশনামূলক বক্তব্য। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মহিলা কর্মীরা গ্রামে গ্রামে প্রচারনায় যাবার আগ মুহুর্তে কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন তারা দু'হাত উপরে তুলে মেয়র হেলাল উদ্দিন কবিরাজের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারনায় বেরিয়ে পড়েন।
প্রচারনায় যাবার আগে মহিলা কর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনা বক্তব্য দেন মেয়র হেলাল উদ্দিন কবিরাজর ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ। এ ছাড়া মহিলা কর্মীদের পাশাপাশি পুরুষ কর্মীগনও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটের প্রচার ও প্রচারনার দিক থেকে মেয়র হেলাল এগিয়ে রয়েছেন।
