ঢাকার সাভারে আরিফুজ্জামান আকাশ (২০) নামে এক পোশাক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আকাশ (২০) খাগড়াছড়ি সদর উপজেলার ঢাকাইয়া পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে শ্যামপুর এলাকার একতা হাউজিং বালুর মাঠ থেকে আকাশের লাশ উদ্ধার করা হয়। রাতের কোনো একসময় আকাশকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি আরো জানান, আকাশ শ্যামপুর এলাকার গ্রিন অ্যারো সোয়েটার কারখানায় কাজ করতেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
