আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্।
শ্রীপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ শহিদের পক্ষে শনিবার দুপুরে তিনি গণসংযোগ করেন শ্রীপুর বাজারে। ওই সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ারে সরকারি দলের প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের ভোট আমাদেরকেই রক্ষা করতে হবে। ওই ভোট ডাকাতি ঠেকাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে পাহারা বসাতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যুগ্ন মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।
