চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় প্রার্থীদের টাঙানো প্রতীক নৌকা ও ধানের শীষসহ প্রায় এক শ ব্যানার ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, প্রার্থীর রঙিন প্রতীক ও ব্যানার টাঙানো নির্বাচনী আচরণবিধি লংঘনের সামিল।
সরেজমিনে দেখা গেছে, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় সীতাকুণ্ড পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলমের নেতৃত্বে প্রধান প্রধান সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রার্থীর এসব ব্যানার ও প্রতীক খুলে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান, যদি আবারো এ ধরনের ব্যানার ও প্রতীক টাঙানো হয় তাহলে এসব প্রার্থীকে আর্থিক জরিমানা করা হবে। একই সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
