কুমিল্লায় ৩৫০ ভরি স্বর্ণসহ ২ পাচারকারী আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২০:৩৯
কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ৩৫০ ভরি ওজনের ৩৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকেআটক করা হয়েছে। এরা হলেন, জেলা সদর উপজেলার রানীরহাট অশ্বদিয়া গ্রামের মো. মিলন মিয়া এবং একই জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের কফিল উদ্দিন।
 
শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি নোয়াহ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পুলিশ এসব স্বর্ণসহ ওই দুইজনকে আটক করে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  শনিবার বিকাল চারটার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা অভিমুখি একটি নোয়া মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ ভরি করে ৩৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
 
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।