নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে ট্রেনের তেল চুরির প্রতিবেদন তৈরি করতে এসে বেসরকারি একটি টিভি চ্যানেলের কয়েকজন সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন।
জানা গেছে, বিকেল চারটার দিকে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের অনুসন্ধানী দল ‘তালাশ’, ট্রেনের তেল চুরির প্রামাণ্য চিত্র তৈরি করতে যায়। তালাস টিম সন্দেহভাজন স্থানীয় আব্দুল হাফিজুলের বাসায় গেলে তার অনুগামী লোক-লস্কর সাংবাদিক সবুজ মাহমুদ, ভিডিও গ্রাফার রাকিবুল ইসলাম ও ক্যামেরাপারসন তাইবুর হাসানকে মারপিট করে ক্যামেরা ছিনিয়ে নেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দূল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দোষীদের আটক করা না গেলেও সন্ধ্যার পর তালাশ টিমের ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
