নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২০:১৫
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিধান চন্দ্র দাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।  তিনি লালপুর উপজেলার নাগদহ গ্রামের মৃত বৃন্দাবন দাসের ছেলে।
 
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার লোকমানপুর স্টেশনের অদূরে মাড়িয়া ক্রসিং পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হন।
 
ইশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।