নরসিংদীর রায়পুর উপজেলার বালুয়াকান্দি সামসুল উলুম মাদরাসায় দিনব্যাপী বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষু-চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার ওই মাদরাসার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. শওকত আলী মুন্সি ও বৈশাখী স্পিনিং মিলের এমডি আলহাজ মো. রুহুল আমিনের উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় এ সেবা প্রদান করা হয়।
জানা গেছে, এদের মধ্যে ২৫০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। অপারেশনের মাধ্যমে তাদের চোখে লেন্স পড়ানো হবে। কাউকে চশমা প্রদান করা হবে।
