জয়পুরহাট সদর উপজেলায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পেঁচুলিয়া গ্রামের বাসিন্দা।
শনিবার বেলা সাড়ে তিনটায় সদর উপজেলাধীন জয়পুরহাট-পাহাড়পুর সড়কের তেঁতুলতলী নামক স্থানে শ্যালো ইঞ্জিন-চালিত একটি ভটভটি ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদ ছিটকে সড়কে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
