সরিষাবাড়িতে আওয়ামী লীগ নেতা হানিফ হত্যায় মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:০৫
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় আওয়ামী লীগ নেতা হানিফ উদ্দিন মন্ডল (৪৫) হত্যা মামলায় মামলা হয়েছে।
 
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে উপজেলার ডুয়াইল ইউনিয়নের রাজার হাট খোলা এলাকায় একটি দোকানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিন মন্ডল চা পান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত ছয়জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় হানিফ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।