মহাখালীতে ট্রেনের ধাক্কায় লেগুনা চালকের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৮:৫৬
রাজধানীর মহাখালী রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামের এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় মহাখালী রেল ক্রসিং-এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন ভোলা জেলার লাল মহন উপজেলার হাসান আলীর ছেলে।
 
তার স্ত্রী মুক্তা বেগম জানান, তারা মিরপুর ১ নম্বরে টিনসেট কলনীতে থাকেন এবং তার স্বামী লেগুনা চালক। ঘটনার সময় তিনি লেগুনা থামিয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় মারা যান তিনি। 
 
তার মৃত্যুটি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ মর্গে রাখা হয়েছে।