ফেনীতে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫
ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭। শনিবার দিবাগত রাতে শহরের মহিপাল টিবি হাসপাতালের পাশ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের এক দল র‌্যাব মডেল থানাধীন স্বরন পাহাড়াতলী গ্রামের টিবি হাসপাতালের কাছে অভিযানে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা আশপাশ এলাকা তল্লাশি করে ভারতীয় তৈরি ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের ব্যাপারে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 
 
ফেনীর র‌্যাব কমান্ডার (সিপিসি) মো. মোজ্জামেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।