স্বেচ্ছা সেবক দল থেকে আওয়ামী লীগে যোগদান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১১:২১
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গাংনী পৌর ওয়ার্ড স্বেচ্ছা সেবক দল থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন মুনছুর আলীসহ কয়েকজন বিএনপি কর্মী ও সমর্থক। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তারা আওয়ামী লীগে যোগদান করেন। মুনছুর আলী গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
 
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
 
মুনছুর আলী বলেন, 'দীর্ঘ ৩৮ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে নিয়ে রাজনীতি করেছি। আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে আসলাম। এখন থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।' 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা, জমির উদ্দীন, বদরুল ইসলাম বুদু, হাফিজুর রহমান বাবু, সেকেন্দার আলী, শ্রমিকলীগ নেতা বানারুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান আহম্মেদ ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, শিমুল হোসেন, রানা, জুয়েল উপস্থিত প্রমুখ।