জিয়া অরফানেজ ট্রাস্টসহ দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে সোমবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে সোমবার আদালতে হাজির হতে পারবেন না।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিট্রেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলছে। চিকিৎসার জন্য লন্ডনে থাকায় এর আগেও কয়েকটি ধার্য তারিখে আদালতে হাজির পারেননি খালেদা জিয়া।
