জয়পুরহাটে মামা-ভাগ্নের লড়াই তুঙ্গে

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১২:০৭
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মামা-ভাগ্নের লড়াই এখন তুঙ্গে। বিএনপি দলীয় মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুল হক হচ্ছেন মামা এবং আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক হচ্ছেন সম্পর্কে ভাগ্নে। দু’জনেই বর্তমানে জেলা শহরে বসবাস করলেও গ্রামের বাড়ি সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 
ফজরের নামাজ পড়েই পায়ে হেটে এক এলাকা থেকে আরেক এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। ধানের শীষ প্রতীক হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। 
 
অপরদিকে ভাগ্নে মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতীক নিয়ে ছুটে চলেছেন পৌর এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। পাড়ায়-মহল্লায় সভা সমাবেশ করছেন। নির্বাচন শুরু হওয়ার আগ থেকে  বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে জানান তিনি। 
 
প্রার্থীদের পক্ষে দলীয় লোকজনের পাশাপাশি স্ত্রী ও আত্মীয়-স্বজনরাও মাঠে নেমেছেন প্রচারণায়। জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।