প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১২:৫৬
ফরিদপুরের নগরকান্দার তালমা বাজারের শত বছরের কালি মন্দিরের মূর্তি ভাংচুরের প্রতিবাদে তালমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্থরের জনগণ অংশ নিয়েছে। ফরিদপুর-নগরকান্দা সড়কের প্রায় দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ করে তালমা বাজারের কাচারী মাঠে সমাবেশ করে তারা। 
 
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা বাজার বণিক সমিতির সভাপতি আবু নাছের চৌধুরী ঠান্ডু, ডা. তপন কুমার ত্রিবেদী প্রমূখ। 
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে তালমা বাজারের কালি মন্দিরের ছয়টি মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা।