জামালপুরে পরিবার পরিকল্পনা কর্মী খুন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৩:৩২
জামালপুরের কাচারীপাড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন আলেয়া সারওয়ার নামের পরিবার পরিকল্পনার এক মাঠকর্মী। রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 
 
আলেয়া ওই এলাকার সারওয়ার হোসেনের প্রথম স্ত্রী। তিনি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
 
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, রাতে একদল ডাকাত আলেয়ার ঘরে ঢোকে। তারা আলমিরার ড্রয়ার ভেঙে নগদ দেড় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটে পালিয়ে যাওয়ার সময় আলেয়া ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।