ঠাকুরগাঁওয়ে থ্রি-হুইলারের ধাক্কায় এক শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৯:০২
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দ্রুতগামী থ্রি-হুইলারের ধাক্কায় শিশির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশির ওই উপজেলার চাড়োল গ্রামের জহিরুল হকের ছেলে। রবিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ইক্ষু ক্রয় কেন্দের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পৌনে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে স্থানীয় মানুষ।
 
স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী থ্রি-হুইলার শিশিরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সড়ক অবরোধ করে।
 
শিশিরের পরিবার ঠাকুরগাঁও সুগার মিলের বালিয়াডাঙ্গী ক্রয় কেন্দ্রের পাশে ভাড়া থাকতো। বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম দুর্ঘটনায় শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।