নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে সমাজ সেবা কার্যালয়ের পরিচালনায় প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিন্ধীদের মানসিকভাবে উৎসাহিত করতে হুইল চেয়ার দৌঁড়, দৃষ্টি প্রতিবন্ধীদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতাসহ বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রায় এক হাজার প্রতিবন্ধীর মধ্যে ৭৫ জনকে হুইল চেয়ার, ১০ জনকে সেলাই মেশিন, ৩৫০ জনকে কম্বল, ২৫ জনকে সাদাছড়ি, ৪০ জনকে উপবৃত্তি প্রদান করা হয়। এ সময় ১০ জনকে মৌ চাষের প্রশিক্ষণ দেয়া হয়। এবং প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় (উপ-সচিব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পনির, জাহেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. রেদোয়ান হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সূলতানাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
