মেহেরপুরে বিশেষ অভিযানে মুজিবনগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আনোয়ার হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত সারারাত ও সোমবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে মুজিবনগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আনোয়ার হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে আনোয়ারের বিরুদ্ধে নাশকতা অভিযোগ রয়েছে।
