কক্সবাজারে গুলিতে নিহত ১

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১২:০৬
কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নুরুল আবছার (২৪) নামের এক মুদির দোকানদার নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল আবছার সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
 
নিহতের চাচাত ভাই শেফায়েত উল্লাহ জানান, নুরুল আবছার রাতে খুরুশ্কুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক কালাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।