মতিঝিলের হাজী ম্যানশনে আগুন, নিহত ১

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৩:৫১
রাজধানীর মতিঝিলের হাজী ম্যানশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় জ্ঞান হারিয়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মারা গেছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, 'অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে‍ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।'
 
প্রায় আধঘণ্টা চেষ্টার পর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।