সিলেটে বাস উল্টে নিহত ১

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১২:৩৬
সিলেটের বিয়ানীবাজারে বাস উল্টে আবদুল হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শেওলা সেতুর কাছে মেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল হাফিজ মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বাসিন্ধা ছিলেন।
 
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে যাহীবাহী ‘দ্রুতযান’ বাসটি বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা সেতুর কাছে মেওয়া এলাকায় যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবদুল হাফিজ মারা যান।
 
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবের আহমদ জানান, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।