চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৩
 
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক নারী ও তার এক বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ভিলেজার পাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতরা হলেন- উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকার রূপক ত্রিপুরার স্ত্রী কানুবালা ত্রিপুরা (৩০) ও মেয়ে নূপুর রাণী ত্রিপুরা (১)।
 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কানুবালার সঙ্গে স্বামী রূপকের ঝগড়া হয়। এ সময় রূপক বেত দিয়ে তার পিটে আঘাত করে। বেত্রাঘাতের অভিমানে রাতে কানুবাল বিষপান করে আত্মহত্যা করে এবং মায়ের দুধপান করে শিশু নূপুরও মারা যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে রূপক পলাতক রয়েছে।