কিশোরগঞ্জে ২ মেয়র প্রার্থীকে অর্থদণ্ড

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৭:১২
 
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়ম ভঙ্গ করে মিছিল করায় সোমবার তাদের এ জরিমানা করা হয়।
 
এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়ার প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল কাইয়ুম।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার অভিযোগে কামরুলকে ১৪ হাজার টাকা ও কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।