লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অনিল বাড়ই (৭৩) উপজেলার পাইকমারি চরপাড়ার শুধান্য বাড়ইয়ের ছেলে।
 
সোমবার দুপুর আড়াইটার দিকে নড়াইল-কালনা-লোহাগড়া সড়কের  রামপুর পিকনিক স্পটের সামনে  এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বাই সাইকেলে করে বাড়ি থেকে লোহাগড়া আসছিলেন। এ সময় ওই পিকনিক স্পটের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
পুলিশ জানায়, ঘাতক বাসটিকে কালনা ফেরিঘাট থেকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।