গাজীপুরে দুইটি হাসপাতাল এবং ডায়াগনস্টিত সেন্টারকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপরে জেলা শহরে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রমিজা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অনভিজ্ঞ প্যাথলজিস্ট দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এবং অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার ও নিয়ম অনুযায়ী শয্যা না থাকার অভিযোগে একই এলাকার আল নূর ইসলামী হাসপাতালকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান জানান, অর্থদণ্ডের এসব টাকা আদায় করা হয়েছে।
