গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ মেয়র প্রার্থীসহ ২১ প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল হাই মিল্টন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানা প্রদানকারী মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ), জাসদ মনোনীত মেয়র প্রার্থী শাহাদৎ হোসেন সবুজ (মশাল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ কুমার সাহা (চামুচ) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন)।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনের আটজন কাউন্সিলর প্রার্থী এবং আট জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল হাই মিল্টন জানান, দেয়ালের সাটানো পোস্টারে দুইয়ের অধিক ছবি ব্যবহার নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের সামিল। প্রতি প্রার্থী কাছ থেকে অর্থদণ্ড হিসেবে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে।
