ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২১:১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
উল্লেখ্য, সোমবার বিকাল সোয়া চারটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।