মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২৩:০২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোমবার দুপুরে উপজেলাধীন  ঢাকা-সিলেট মহাসড়কে নোয়াপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, সিএনজি আরোহী উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে মো ইব্রাহিম (৬০) ও সিএনজি চালক মাধবপুর পূর্ব গ্রামের তারা মিয়ার ছেলে আহম্মদ আলী (৩৫)।
 
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও শায়েস্তাগঞ্জ হাই-ওয়ে থানা পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।