চট্টগ্রাম অফিস
নগরীর পাহাড়তলী থানার সেগুনবাগান এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানের সময় বাংলাদেশ রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সেগুনবাগানের এফ-৪ বাংলো সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন জমি দখল করে সেমিপাকা ও টিন শেড ঘর নির্মাণ করে দখলদাররা। দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এরকম ২২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
