সৈয়দপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১১:৪৪

 

নীলফামারীর সৈয়দপুরে আগুনে দগ্ধ জিসান (৩) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

 

উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের রমজান আলীর ছেলে জিসান সোমবার রাতে ধান সিদ্ধ করার স্থানে গেলে আগুনে ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়।