চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মচারীর কাছ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন শিক্ষাবোর্ড ভবন থেকে হিসাব শাখার অফিস সহকারী মাহমুদুল হক (৪৫) ও তার সহযোগী আবদুল আজিজকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদুল হককে আটক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ছয়তলায় তার কক্ষের পাশের বাথরুমে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আজিজ শিক্ষাবোর্ড ভবনে এসেছিলেন মাহমুদুলের কাছ থেকে ইয়াবা নেয়ার জন্য। আটক দুইজনেরই বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
